গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের কমিটি গঠন

প্রকাশিত:রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১১:০৩

গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের কমিটি গঠন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ মার্চ) নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল পূর্ব আলোচনার মাধ্যমে আইনজীবী পরিষদের এই কমিটি গঠন করা হয়।

Manual8 Ad Code

পরিষদের নবগঠিত কমিটির নতুন দায়িত্বশীলরা হলেন- অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ সভাপতি, অ্যাডভোকেট এম. মুজিবুর রহমান মুজিব সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট মামুন আহমদ রিপনকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়।
Manual7 Ad Code

এর আগে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সলমান উদ্দিন ও অ্যাডভোকেট শেখ আবুল হানাত বুলবুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকীব।

Manual6 Ad Code

প্রধান আলোচক ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোবায়ের বখত জুবের, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট আলীম উদ্দিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল ওদুদ, অ্যাডভোকেট কিশোর কুমার কর, অ্যাডভোকেট কবির আহমদ বাবর, অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু,
অ্যাডভোকেট কাওসার আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সভায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ