মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রকাশিত:শনিবার, ১৪ মার্চ ২০২৬ ১০:০৩

মৌলভীবাজারে জাতীয় গণমাধ্যম কমিশনের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  ১৩ মার্চ শুক্রবার মৌলভীবাজার মামার বাড়ি রেস্টুরেন্ট এর হলরুমে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মাহে রমাদান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ড: মোঃ আবু তাহের। সঞ্চালনা করেন গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সালেহ আহমদ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, লেখক, গবেষক এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারি ইয়ামির আলী, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি সরওয়ার আহমেদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক, কমিশনের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, আয়কর উপদেষ্টা বদরুল হোসেন, আজিজুর রহমান চৌধুরী, দুরুদ মোহাম্মদ।
আলোচনা করেন অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি অপু আবুল হাসান, দেওয়ান মোনাকিব চৌধুরী প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন মাও হাফেজ খলিলুর রহমান।

এ সংক্রান্ত আরও সংবাদ