জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ

প্রকাশিত:শনিবার, ১৪ মার্চ ২০২৬ ০৯:০৩

জিএসসি ইউকে সিলেট চ্যাপ্টারের ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ফুড প্যাক বিতরণ

Manual8 Ad Code

সুরমাভিউ:-  গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে, সিলেট চ্যাপ্টার ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের যৌথ উদ্যোগে শনিবার (১৪ মার্চ) সদর উপজেলা খাদিমনগর ইউনিয়নের উন্দাপাড়া এলাকায় ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

Manual7 Ad Code

অনুষ্ঠানে উইমেন এমপাওয়ার প্রজেক্টের ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ঈদের বিশেষ উপহার হিসেবে এই ফুড প্যাকগুলো তুলে দেওয়া হয়। জিএসসি সিলেট চ্যাপ্টারের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিতরণ কর্মসূচিটি সঞ্চালনা করেন সিলেট চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক ও উইমেন এমপাওয়ার প্রজেক্টের পরিচালক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিভাগীয় সমবায় অফিস, সিলেটের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন) বশির আহমেদ।

তিনি তার বক্তব্যে জিএসসি ইউকে-এর এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন টেকসই উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সমবায় অধিদপ্তর সব সময় নারীদের স্বাবলম্বী করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে পাশে থাকবে। এই ধরনের প্রজেক্ট নারীদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Manual6 Ad Code

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিএসসি ইউকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাহিদ এবং জিএসসি নর্থ ইস্ট রিজিওন, যুক্তরাজ্যের কোষাধ্যক্ষ আলহাজ্ব আতাউর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জিএসসি সিলেট চ্যাপ্টারের ট্রেজারার আলী আহসান হাবিব এবং হাজি আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক রোখসানা বেগম।

Manual7 Ad Code

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জিএসসি সিলেট চ্যাপ্টারের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রজেক্ট উপপরিচালক শারমিন কবির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও প্রজেক্ট সদস্য রোকশানা আহমেদ পলি এবং জিএসসি সদস্য কয়ছর আহমদ কাওছার।

Manual3 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, জিএসসি ইউকে দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ‘ঈদ স্মাইল প্রজেক্ট’-এর মাধ্যমে প্রশিক্ষণার্থী নারীদের ঈদের আনন্দ ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও জিএসসি সিলেট চ্যাপ্টার এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত রাখবে।

এ সংক্রান্ত আরও সংবাদ