আল হামরা শপিং সিটি দ্বিতীয় তলার ব্যবসায়ীদের ইফতার মাহফিল সম্পন্ন

প্রকাশিত:শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ০৯:০৩

আল হামরা শপিং সিটি দ্বিতীয় তলার ব্যবসায়ীদের ইফতার মাহফিল সম্পন্ন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের অন্যতম প্রধান বিপণি বিতান আল হামরা শপিং সিটির দ্বিতীয় তলার সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ রমজান) শপিং সিটি প্রাঙ্গণে এ মাহফিল আয়োজন করা হয়।

Manual8 Ad Code

ইফতার মাহফিলে আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ নগরের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলহামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, উপদেষ্টা মন্ডলীর সদস্য হাজী শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সাহেল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান দিনাল, সাংস্কৃতিক সম্পাদক রুকন আহমদ, প্রচার সম্পাদক কাউসার আলম তুষার, কোষাধ্যক্ষ আজিজুর রহমান।

Manual2 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য সিতাব আলি, শহীদ আহমদ জোয়ারদার, আনোয়ার হোসেন, সঞ্জয় সরকার, নাজিম উদ্দিন চৌধুরী এবং মধুবন সুপার মার্কেটের ব্যবসায়ী সাব্বির আহমদ।

Manual3 Ad Code

মাহফিলে দ্বিতীয় তলার সর্বস্তরের ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Manual6 Ad Code

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিলেট কালেক্টরেট মসজিদের সম্মানিত খতিব মাওলানা শাহ আলম। মোনাজাতে ব্যবসায়িক সমৃদ্ধি এবং সকলের সুস্থতা কামনা করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ