সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও হয়রানির উদ্দেশ্যে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত:বুধবার, ১১ মার্চ ২০২৬ ১০:০৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও হয়রানির উদ্দেশ্যে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সামাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার ও হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গোয়াইনঘাট উপজেলার ১০নং আলীরগাঁও ইউনিয়নের পূর্নানগর গ্রামের বাসিন্দা,ফারুক আহমদ।

Manual8 Ad Code

বুধবার (১১ মার্চ) বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করে আসছি। কিন্ত সাম্প্রতিক কিছু ভুঁইফুড় অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুচক্রি মহল আমি এবং আমার দলীয় ও গ্রামের লোকজনের উপর প্রতিহিংসা পরায়ন হয়ে আমাদের ডেভিল আখ্যা দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, যাতে শুধু আমি নয় সমস্ত গোয়াইনঘাটবাসী সংক্ষুব্ধ। ইতিমধ্যে উপজেলার সুশিল সমাজের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের গোয়াইনঘাট উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক, ফারুক আহমদ সহ ওয়ার্ড বিএনপির সভাপতি, ইসলাম উদ্দিন ও জাতীয়তাবাদী দলের একাধিক ব্যাক্তির উপর মিথ্যা মামলা দিয়েছে একটি ডেভিল চক্র।

তিনি আরও বলেন আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে তারা ক্রান্ত হয়নি বরং বিভিন্ন ফেইসবুক আইডিতে একটি চক্র আমাদের ছবি এডিট করে মিথ্যা প্রচার প্রচারনা করে আসছে। এসবের নেতৃত্ব দিচ্ছেন গোয়াইনঘাট ১০ নং পশ্চিম আলীরগাও ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জিয়াউর রহমান সুজন, ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য লুৎফুর রহমান। তারা বিগত ১৫/১৬ বছর ধরে বিভিন্ন সরকারী দপ্তর থেকে টেন্ডারবাজী, বালুলুট, দূর্নীতি, অনিয়ম করে আসছে। সরকারের প্রভাব দেখিয়ে ইলেকট্রিকশিয়ান থেকে এখন তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন। আমি একজন সচেতন নাগরিক হিসাবে এসব অনৈতিক কার্যক্রমের প্রতিবাদ করিলে তারা আমার বিরুদ্ধে ফুসে উঠে।

Manual1 Ad Code

তিনি জানান-বিগত ১৫/১৬ বছর ধরে আমাদের গ্রাম সংলগ্ন গোয়াইঘাট বাসীর স্বপ্নের ব্রীজ ও বধ্যভূমি সংলগ্ন নদী থেকে ড্রেজার মিশিন ধারা বালু উত্তোলন করেতেছে, তাদের অধীনে বর্তমানে প্রায় ৩/৪ লক্ষ ঘনফুট বালু মজুদ আছে, নদী থেকে বালু উত্তেলনের কারনে আমাদের বাড়ী ঘর, ব্রীজ ও বধ্যভূমি হুমকির মধ্যে রয়েছে, আমরা তার প্রতিবাদ করিলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে কিছু ভুঁইফুড় অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচার করে, যাহা শুধু মিথ্যাই নয় অবান্তর অযাচিত ও নিকৃষ্টতম বটে। পরিশেষে গত ০৬ মার্চ ২০২৬ইং আমাদের প্রতি হিংসা পরায়ন হয়ে সুজন গং একটি মিথ্যা মামলা দায়ের করেন যাহার নং ১৫/২০২৬,জিআর ৬৮/২০২৬।
আমাদের দৃষ্ঠি গোচর হইলে আমাদের গ্রামের পক্ষ হয়ে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন বাদী হয়ে গত ০৮ মার্চ ২০২৬ ইং তারিখে গোয়াইনঘাট থানায় যুবলীগ নেতা সুজন ও লুৎফুর রহমান এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার নং ১৮/২০২৬, জিআর ৭১/২০২৬।

তিনি সকল গনমাধ্যম কর্মীদের নিখুত লেখনি ও সত্য সংবাদ প্রচার পেতে ন্যায় বিচার পেতে ও ডেভিল জিয়াউর রহমান সুজন ও লুৎফুর রহমান এর অপরাধ জগতের মুখোশ উন্মোচন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রামের প্রবীণ মুরব্বী আব্দুল মুতলিব।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ