প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে – মিফতাহ সিদ্দিকী

প্রকাশিত:বুধবার, ১১ মার্চ ২০২৬ ১০:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে উন্নয়নের রোল মডেলে পরিণত হবে – মিফতাহ সিদ্দিকী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ের জন্য সিলেট মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ১১ মার্চ বুধবার মারকাজ জামে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মহানগর বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ইকবাল কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।

Manual7 Ad Code

২৫নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশাহিদ আহমদের পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রুজন, সহ অর্থ সম্পাদক দিলোয়ার হোসেন রানা, দক্ষিণ সুরমা থানা আহবায়ক ডাঃ এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ।
২৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ শিপু, সিনিয়র সদস্য নছিবুর রহমান, আশরাফ আহমদ, বারখলা পাড়া কমিটির সভাপতি হারুনুর রশিদ সংগ্রাম, কায়েস্তরাইল পাড়া কমিটির সভাপতি নাজিম উদ্দিন, মুমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাছনাত সাহেদ।

Manual6 Ad Code

ইফতার মাহফিলে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেছেন, বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হবে। রাষ্ট্র ক্ষমতা গ্রহণের পর তারেক রহমান নির্বাচনী ইশতেহার যে ভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন, এতে দেশ শীঘ্রই উন্নতশীল দেশে পরিণত হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপি সবসময় গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আমৃত্যু সংগ্রাম করেছেন। একইভাবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলকে সুসংগঠিত করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ