সিলেটস্থ মৌলভীবাজার সমিতির ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার

প্রকাশিত:বুধবার, ১১ মার্চ ২০২৬ ০৭:০৩

সিলেটস্থ মৌলভীবাজার সমিতির ইফতার ও দোয়া মাহফিল বৃহস্পতিবার

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট শহরের মানিকপীর রোডস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

সমিতির জীবন সদস্য ও সিলেটে বসবাসরত মৌলভীবাজারবাসীদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন। মাহফিলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনার পাশাপাশি জেলাবাসীর ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হবে।

Manual1 Ad Code

মৌলভীবাজার সমিতি, সিলেটের সভাপতি প্রফেসর ড. মৃগেন কুমার দাস চৌধুরী এবং সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস এক যৌথ বিবৃতিতে সমিতির সদস্য ও সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে ইফতার মাহফিলকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ