মানুষের পাশে থাকাই জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি: এডভোকেট মোমিন

প্রকাশিত:সোমবার, ০৯ মার্চ ২০২৬ ১০:০৩

মানুষের পাশে থাকাই জাতীয়তাবাদী পরিবারের রাজনীতি: এডভোকেট মোমিন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, পবিত্র রমজানের শুরু থেকেই জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রতিদিন বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি বলেন, দেশের এই ক্রান্তিকালে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। সেই শিক্ষা থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াচ্ছে।

Manual5 Ad Code

তিনি সোমবার (৯ মার্চ) বাদ আসর সিলেট নগরীর মিরাবাজারস্থ এলাকায় ১৯নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়জুল করিম চৌধুরী সহযোগিতায় ইফতার বিতরণকালে অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, যুবদল সবসময় মানুষের পাশে থাকার রাজনীতি করে। রমজানের এই পবিত্র মাসে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় সাফল্য।

Manual4 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মুহিবুল জালাল, প্রাণেশ দে, জেলা যুবদলের সহ সভাপতি জুবের আহমদ, ১৯নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি হায়দার আলী, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সহিদুজ্জামান সুমন, ১৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুবেল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক ও খারপাড়া নাগরিক কমিটির সদস্য সচিব শহীদুজ্জামান সুমন, খারপাড়া নাগরিক আহবায়ক মোঃ আলী হায়দার, খারপাড়া নাগরিক কমিটির সিনিয়র সদস্য সেনুর আহমদ, সিদ্দিকুর রহমান, নোমান আহমদ, নাসির আহমদ, ফয়সল আহমদ, আসলাম আহমদ, লিলম আহমদ, শরিফ আহমদ, মিন্টু আহমদ, আনোয়ার, রুবেল আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা খারপাড়ার কৃতি সন্তান ও খারপাড়া নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফয়জুল করিম চৌধুরী। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ