গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন দিনা রহমান

প্রকাশিত:রবিবার, ০৮ মার্চ ২০২৬ ০৭:০৩

গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন দিনা রহমান

Manual3 Ad Code

সুরমাভিউ:-  গণতান্ত্রিক ও ভোটাধিকার পুনরুদ্ধার আন্দোলনে ভূমিকা রাখায় অদম্য নারী সম্মাননা পেয়েছেন সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।

রোববার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সিলেট জেলা মহিলা দল আয়োজিত অদম্য নারী সম্মাননা, কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভায় তার হাতে এই সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

লেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে নগরীর একটি অভিযাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

অদম্য এই নারীনেত্রী সুলতানা রহমান দিনা বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ বিরোধী আন্দোলন- সংগ্রামে শেষ পর্যন্ত মাঠ ছাড়েন নি। অনেক পদ-পদবীধারী নেতানেত্রীরা যখন পুলিশী ভয়ে রাস্তায় নামতে ভয় পেতেন তখন তিনি ছিলেন রাজপথে সক্রিয়।

Manual1 Ad Code

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের ঠিক পূর্ব মুহুর্তে তার আমার পিতা তৎক্ষালিন বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদকে গ্রেফতারের পর থেকে একটি মূহুর্তের জন্যও রাজপথ ছেড়ে যাননি।

Manual8 Ad Code

২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন, তার বিজয় সুনিশ্চিত থাকার পরও দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে সেই নির্বাচন বর্জন করেন। সর্বশেষ ফ্যাসিবাদ পতনের চুড়ান্ত আন্দোলনে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে লড়াই করেন।

Manual2 Ad Code

২০২৩ সালের ৭ জুন অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাগবাড়ী (নবাবরোড) অফিসের সম্মুখে অবস্থান কর্মসূচি ও ২০২৩ সালের ১লা এপ্রিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমার চন্দ্রিপুলে সিলেট জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অসংখ্য কর্মসূচিতে একমাত্র নারী হিসেবে তিনি সক্রিয় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি সংসদীয় আসনের মধ্যে ৫টিতে সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তান্নার নেতৃত্বে দলের পক্ষে ব্যপক প্রচারণা চালিয়েছেন।

গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামের এই অদম্য নারী সুলতানা রহমান দিনা সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের চান্দাইরপাড়া গ্রামের হাজী রফিক আহমদ ও শাহনাজ বেগম দম্পতির দ্বিতীয় সন্তান। রাজনীতি ছাড়াও পেশা হিসেবে তিনি ব্যাবসায়ী ও গণমাধ্যম উদ্যোক্তা। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

তিনি সিলেট ট্রেডিং কর্পোরেশন নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান ও এসটিসি ফিসারিজের কর্নধার তিনি। এছাড়াও এসটিসি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ