আইনশৃঙ্খলার অবনতির ক্ষেত্রে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে : আব্দুল কাইয়ুম চৌধুরী

প্রকাশিত:শনিবার, ০৭ মার্চ ২০২৬ ০৯:০৩

আইনশৃঙ্খলার অবনতির ক্ষেত্রে কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে : আব্দুল কাইয়ুম চৌধুরী

Manual2 Ad Code

সুরমাভিউ:-  সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

আজ শনিবার (০৭/০৩/২০২৬) সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, সিলেট নগরীতে চুরি ও ছিনতাই বেড়েছে। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় কথা হয়েছে। তাদেরকে বলেছি রমজানে মানুষ যাতে নির্বিঘেœ ব্যবসা পরিচালনা করতে পারেন, নগরবাসী যাতে নির্বিঘেœ কেনাকাটা করতে পারেন সেই ব্যবস্থা নেন। তারা আমাকে আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে কারো গাফিলতি পেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

Manual2 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী একটি আধুনিক নগর গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, নগরবাসী যদি নির্দিষ্ট স্থানে ময়লা ফেলেন তাহলে অবশ্যই সুন্দর নগর গড়া সম্ভব। আশা করি আমি এ ব্যাপারে ব্যবসায়ী মহলসহ সব স্তরের মানুষের সহযোগিতা পাব। তিনি বলেন, বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা না হয় সে জন্য আমি এখনই কাজ শুরু করতে চাই।

এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী জৈন্তা বার্তা আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সম্পাদক ফারুক আহমদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন্-নূর, জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন প্রমুখ।

Manual1 Ad Code

পরে সিসিক প্রশাসক বৃহত্তর ময়মনসিংহ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শাবি অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ