দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব – ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

প্রকাশিত:শনিবার, ০৭ মার্চ ২০২৬ ০৯:০৩

দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব – ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের বৃহত্তম অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন সিলেট সোসাইটির প্রধান উপদেষ্টা, ভাষা সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষ সমাজের বোঝা নয়, বরং তারা যথাযথ সুযোগ ও সহায়তা পেলে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মানবিক সমাজ গঠনে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী ভাই-বোনদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি একটি মানবিক ও ইসলামী কর্তব্যও।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে নগরীর মুসলিম সাহিত্য সংসদ হলরুমে সিলেট সোসাইটি মেহমান খানার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী স্বজনদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিল ও মেহমান খানার স্মারক ‘মেসেজ’র আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সিলেট সোসাইটির উপদেষ্টা ও মেহমান খানার চেয়ারম্যান  ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরি। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মূলধারায় নিয়ে আসতে শিক্ষা, সহমর্মিতা ও সামাজিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা ও প্রযুক্তিগত সহায়তা বাড়াতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তাহলেই সমাজের মধ্যে বৈষম্য দুর হবে এবং জাতি উপকৃত হবে।

সিলেট সোসাইটির সভাপতি মোহাম্মদ শাহজাহান চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম শিকদারের পরিচালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যক্ষ কবি কালাম আজাদ, মাওলানা রেজাউল করিম জালালি, আবু তাহের চৌধুরী, দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবির খান, কবি সালেহ আহমদ, ডাঃ কামরুল ইসলাম, মোঃ আবুল কালাম, এডভোকেট এম.এ. সালেহ চৌধুরী, রোটারিয়ান সেলিনা আক্তার চৌধুরী, কয়েস আহমেদ, কলমযোদ্ধা লিয়াকত আলী খান,  সৈয়দ ফরহাদুর রব চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সোসাইটির আইন বিষয়ক সম্পাদক আসাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, আব্দর রব, স্টুডেন্ট ইউনিটের সভাপতি জুলকারনাইন সাইরাস, সাধারণ সম্পাদক তাওহীদ জাহান চৌধুরী, কামরুজ্জামান, তারেক জাহান চৌধুরী, ইমরান খান, সাইদুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট সোসাইটি সরকার নিবন্ধিত একটি সেচ্ছাসেবী সংগঠন, এই সংগঠনের সাথে জড়িতরা নিজেদের টাকা ও শ্রম দিয়ে দীর্ঘদিন থেকে পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে মানুষকে সচেতন করা। প্রাকৃতিক দূর্যোগে নিজেদের সার্মথ্য অনুযায়ী মানুষের পাশে দাড়ানো। বিশেষ করে ছিন্নমূল ভবঘুরে স্বজনদের জন্য সিলেট নগরীর লালদীঘির পার হকার্স মার্কেটে সপ্তাহের শনিবার থেকে বৃহস্পতিবার দুপুরের খাবার পরিবেশন করে থাকে এবং রমজান মাসে সিলেট নগরী ও প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন মাদ্রাসায় ইফতার ও সেহরি বিতরণ করে যাচ্ছে। তাদের এই সামাজিক ও মানবিক কার্যক্রম দেখে আমরা সম্পৃক্ত হয়েছি। কেউ কেউ সামাজিক দায়বদ্ধতা থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। বক্তারা আরও বলেন. আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা নিঃস্বার্থ ভাবে সামর্থ্যহীন মানুষের পাশে দাড়ানোর প্রয়োজন। বিশেষ করে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের আহবান জানান। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ