দক্ষিণ সুরমায় লা-তাহযান ফাউন্ডেশনের ইমাম মুয়াজ্জিন সম্মাননা সম্মেলন

প্রকাশিত:শনিবার, ০৭ মার্চ ২০২৬ ০৯:০৩

দক্ষিণ সুরমায় লা-তাহযান ফাউন্ডেশনের ইমাম মুয়াজ্জিন সম্মাননা সম্মেলন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  লা-তাহযান ফাউন্ডেশনের উদ্যোগে দক্ষিণ সুরমার ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন ও সিসিক’র ২৮ নং ওয়ার্ডের একাংশ নিয়ে ইমাম মুয়াজ্জিন সম্মাননা সম্মেলন – ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

শুক্রবার (৬ মার্চ) বাদ জুমআ মাদরাসায়ে মদীনাতুল উলূম খিত্তা গোপশহরে আয়োজিত ইমাম মুয়াজ্জিন সম্মাননা বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা শাহ নেওয়াজ খান শাকিল,জাবেদুল ইসলাম চৌধুরী, মো: বেলাল উদ্দিন, শেখ মিজানুর রহমান,খালেদুর রহমান খালেদ,মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, মাহফুজুর রহমান মুন্না, মুর্শেদ আহমদ,নাছিম আহমদ হিমু, নাহিদুর রহমান দিপু, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সামরান হোসেন।

Manual5 Ad Code

সম্মেলনে প্রায় অর্ধ শতক ইমাম/মুয়াজ্জিন /খতিবগনকে সম্মাননা হিসবে ঈদ উপহার তুলে দেওয়া হয়। যার মধ্যে ছিল – তুবের কাপর, মেসওয়াক, সুগন্ধি, নগদ হাদিয়া ১ হাজার টাকা সহ ইফতার সামগ্রী।

Manual5 Ad Code

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নাফিম জামানের পরিচালনায় সম্মেলনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আব্দুল্লাহ আল মুস্তাকিম, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের অর্থ সম্পাদক মোসাদ্দেক হোসেন রাহিম, নাসিদ পরিবেশন করেন মাওলানা মাহমুদুর রহমান।

ব্যতিক্রম এ আয়োজনে ফাউন্ডেশনের উপদেষ্টামন্ডলী ও ১নং মোল্লারগাঁও ইউনিয়ন এর সকল জামে মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনগনসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ