জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাঝেই জীবনের সার্থকতা রয়েছে – উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

প্রকাশিত:শনিবার, ০৭ মার্চ ২০২৬ ০১:০৩

জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করার মাঝেই জীবনের সার্থকতা রয়েছে – উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের উপদেষ্টা উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান বলেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষ কে? রাসুল (সা.) বলেছেন, ‘সর্বশ্রেষ্ঠ মানুষ সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী’। আমাদেরকে উপকারী মানুষ হিসেবে জাতির কল্যাণে নিবেদিত হতে হবে। সিলেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই প্লাটফর্ম বৃহত্তর হাওরপাড়ের আর্ত সামাজিক উন্নয়নে অগ্রনী ভুমিকা পালন করবে। ইনশাআল্লাহ।

তিনি শুক্রবার সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠান ঘিরে সিলেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক খণ্ড সুনামগঞ্জে পরিনত হয়।

Manual7 Ad Code

সোসাইটির সভাপতি মুফতি আলী হায়দারের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারি আলেমেদ্বীন হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ।

Manual4 Ad Code

নগরীর পশ্চিম পাঠানটুলাস্থ আমানী কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন সোসাইটির উপদেষ্টা আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী, শিক্ষাবিদ হাফেজ মাশহুদ চৌধুরী, ডা. আহমদ নাসিম হাসান লাভলু, শিক্ষাবিদ অধ্যক্ষ গোলাম রব্বানী। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির সেক্রেটারি এডভোকেট দিলোয়ার হোসেন শামীম।

Manual4 Ad Code

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সোসাইটির সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিম তালুকদার, কোষাধ্যক্ষ (সহ-সভাপতি পদ মর্যাদা) ক্বারী মাওলানা আ.স.ম আলা উদ্দীন, সহ-সভাপতি এডভোকেট আব্দুল আলীম পাঠান, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট ইয়াসিন খান, মোহাম্মদ শাহেদ আলী, সহকারী সেক্রেটারি উবায়দুল হক শাহীন, রেজাউল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ আক্কাস আলী, অফিস সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, সমাজসেবা সম্পাদক মাওলানা শাহ মাহমুদুল হক, প্রকাশনা সম্পাদক মাওলানা জুনাইদ আল হাবিব, প্রচার সম্পাদক এমদাদুল হক সাঈদ, ক্রিড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাফর আলী, সহকারী অফিস সম্পাদক দিলশাদ মিয়া, সহকারী ছাত্রকল্যাণ সম্পাদক মনিরুজ্জামান পিয়াস, সহকারী সমাজসেবক সম্পাদক মাওলানা খলীলুর রহমান, সহকারী প্রকাশনা সম্পাদক নাঈম হোসাইন, সহকারী প্রচার সম্পাদক সাংবাদিক এমজেএইচ জামিল, সহকারী আইন সম্পাদক এডভোকেট মওদূদ তাকী বান্না, সহকারী ক্রিড়া সম্পাদক সাইদুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য শাহ মো. জিতু মুন্না।

শুরুতে তিলাওয়াত করেন সাইদুল ইসলাম ও ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী সুজাউল কবির শামীম। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সিলেটস্থ সুনামগঞ্জের ৬ শতাধিক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান বক্তার বক্তব্যে হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ বলেন, আমি আশা করি সমাজের আপামর জনসাধারণের জন্য সুনামগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি, সিলেটের সময়োপযোগী কর্মসূচি থাকবে। সোসাইটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী বলেন, কুরআন নাযিলের এ মাসে প্রত্যেকেই যেন নিজেদেরকে কুরআনের আলোয় আলোকিত মানুষ হিসেবে গড়তে পারি। আজ এই প্রত্যয় নিয়ে যেতে হবে। সভাপতির বক্তব্যে মুফতি আলী হায়দার সবাইকে মোবারকবাদ জানিয়ে বলেন, আমাদের সার্বিক কার্যক্রমে আপনাদেরকে পাশে চাই। সবাই মিলে নিজ জনপদের মানুষের সুখে-দু:খের অংশীদার হতে চাই।

এ সংক্রান্ত আরও সংবাদ