মাহে রমজান ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় — বিএনপি নেতা মাহবুব চৌধুরী

প্রকাশিত:শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ০৫:০৩

মাহে রমজান ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয় — বিএনপি নেতা মাহবুব চৌধুরী

Manual7 Ad Code

পবিত্র মাহে রমজান আমাদের ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা দেয়। গত ১৭ বছরে বাংলাদেশে যে বিপর্যয় ঘটানো হয়েছে, সেটিই দেশের সবচেয়ে বড় সমস্যা।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

দীর্ঘ ১৭ বছরের ভঙ্গুর অবস্থা থেকে বিএনপি সরকার দরিদ্রমুক্ত, বৈষম্যহীন, মানবিক, জনআঙ্খাকার দেশ গঠনে কাজ করছে। আমাদের মাথায় রাখতে হবে, আমরা কেউ আর ৫ আগস্টের আগের বাংলাদেশে ফিরতে চাই না।

 

রমজানের গুরুত্ব রাজনীতিতেও আছে বলে মনে করেন বিএনপি নেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেট মহানগর বিএনপির সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সিলেট নগরীর আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির সাবেক চেয়ারম্যান জনাব মাহবুব চৌধুরী ।

Manual4 Ad Code

শুক্রবার (৬ মার্চ ২০২৬) সিলেট মহানগরের বাগবাড়িতে সরকারি এতিমখানা ছোটমনি নিবাসে খাদ্যসামগ্রী প্রদানকালে এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সজিব ও তাঁর পরিবারের পক্ষ থেকে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড শিশুমনিদের মনে প্রশান্তি এনে দেবে ও এলাকায় সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।আমরা পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি, রমজানের পবিত্রতা রক্ষা করি। মহান আল্লাহ যেন আমাদের রোজা, নামাজ, দান-সদকা ও সকল নেক আমল কবুল করেন এবং আমাদের জীবনে মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করেন।

এ কর্মসূচীতে আরো ছিলেন বিএনপি নেতা আনহার আহমদ, সৈয়দ আখতার উদ্দিন আহমদ, মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সহ ধর্ম সম্পাদক সজিব দেব, হাবিবুর রহমান অপু, শিক্ষার্থী মিশকাত চৌধুরী প্রমূখ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ