সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের অভিনব উদ্যোগ “কলাপাতায় ইফতার ২০২৬”

প্রকাশিত:শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ০৫:০৩

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের অভিনব উদ্যোগ “কলাপাতায় ইফতার ২০২৬”

Manual8 Ad Code

সুরমাভিউ:-  ৩ রা মার্চ পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাব আয়োজন করেছিল একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। । প্রথাগত ইফতার আয়োজনে যেখানে পলিথিন ও প্লাস্টিকের ব্যাপক ব্যবহার লক্ষ্য করা যায়, সেখানে একদল তরুণ পরিবেশ-সচেতন শিক্ষার্থী কোনো ধরনের প্লাস্টিক ও পলিথিন ব্যবহার ছাড়াই ইফতারের ব্যবস্থা করেন। প্লাস্টিকের পরিবর্তে খাবার পরিবেশন করা হয় কলাপাতায়। একবার ব্যবহারযোগ্য ক্ষতিকর প্লাস্টিকের গ্লাস ও জগের পরিবর্তে ব্যবহার করা হয় কাচের গ্লাস ও জগ এবং এই আয়োজনে “Zero waste” নীতি অনুসরণ করা হয়েছে, ব্যবহারের পর কলাপাতা এবং উচ্ছিষ্ট খাবার গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

উক্ত অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual1 Ad Code

তাদের এই অভিনব আয়োজনে উপস্থিত ছিলেন সিলেট পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক জনাব আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক রাশেদ আল মামুন।

Manual5 Ad Code

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিবেশ ক্লাবের উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মেহেদী হাসান খান, কৃষি বনায়ন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শারাফ উদ্দিন, চেয়ারম্যান পশু ও মৎস জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, উদ্ভিদ ও পরিবেশ জীব-প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরশাদ আলী, এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজারুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জনাব গোলজার আহমদ হেলাল ও সিলেট জেলা বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক কাসমির রেজা ও প্রমুখ।

আয়োজকরা জানান, এ অনুষ্ঠানের মাধ্যমে তারা নিজেরা যেমন পরিবেশ সচেতনতা চর্চা করেছেন, তেমনি সবার মধ্যে প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ার বার্তা ছড়িয়ে দিতে চান।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ