মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে খুন

প্রকাশিত:শুক্রবার, ২৭ ফেব্রু ২০২৬ ১১:০২

মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবককে ছুরিকাঘাতে খুন

Manual3 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ঘড়গাও এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
২৫ ফেব্রুয়ারী বুধবার বিকেল আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘড়গাও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সাথে আতিকের কথা কাটাকাটি শুরু হয়। সামান্য এই তর্কবিতর্ক মুহূর্তের মধ্যেই চরম আকার ধারণ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক তারেককে এলোপাতাড়ি একাধিকবার ছুরিকাঘাত (স্ট্যাবিং) করে।
ছুরিকাঘাতে তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে। প্রথমে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তারেককে মৃত ঘোষণা করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ