জগন্নাথপুরে প্রথম প্রহরে এমপি ও ইউএনও’র শ্রদ্ধা

প্রকাশিত:শনিবার, ২১ ফেব্রু ২০২৬ ০২:০২

জগন্নাথপুরে প্রথম প্রহরে এমপি ও ইউএনও’র শ্রদ্ধা

Manual3 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুনামগঞ্জের জগন্নাথপুরে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ।

শনিবার (২১ ফেব্রুয়ারী) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রহরে এমপি ও ইউএনও।

Manual4 Ad Code

 

বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার দাবিতে যেসব শহীদ প্রাণ উৎসর্গ করেছেন, তাদের স্মরণে নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।

 

এ সময় বিএনপির আহবায়ক আবু হোরায়ারা চাঁদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দীন, থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা কাউছার আহমদ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুন হাওলাদার সহ উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ