নোয়াখালীতে আ’লীগ কার্যালয়ে ব্যানার টাঙাল ছাত্রলীগ-যুবলীগ, আটক ৫

প্রকাশিত:বুধবার, ১৮ ফেব্রু ২০২৬ ০২:০২

নোয়াখালীতে আ’লীগ কার্যালয়ে ব্যানার টাঙাল ছাত্রলীগ-যুবলীগ, আটক ৫

Manual3 Ad Code

নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙিয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে।

Manual7 Ad Code

এদিকে প্রশাসন বলছে, কিছুক্ষণ পর ব্যানারটি সরিয়ে নেওয়া হয়েছে। আজ দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের সময় নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় কার্যালয়ের ভেতরেও ভাঙচুর করা হয়। পরবর্তীতে কার্যালয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়। আজ বুধবার সকালে যুবলীগ-ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার প্রধান ফটকে টাঙান। এ সময় তারা দলীয় বিভিন্ন স্লোগান দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

সুধারাম মডেল থানার ওসি বলেন, ভোরে কিছু লোক সেখানে ব্যানার টাঙায়। বিষয়টি পুলিশের নজরে আসে। ঘটনার কিছুক্ষণ পরই ব্যানারটি সরিয়ে নেওয়া হয়। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে। তবে আটককৃতদের নাম, ঠিকানা ও পদ পরে জানাবেন তিনি যোগ করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ