ছাতকের নুর মিয়া তালুকদারের দাফন সম্পন্ন, শোক প্রকাশ

প্রকাশিত:মঙ্গলবার, ১৭ ফেব্রু ২০২৬ ০৮:০২

ছাতকের নুর মিয়া তালুকদারের দাফন সম্পন্ন, শোক প্রকাশ

Manual2 Ad Code

সুরমাভিউ:-  ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের নামেপালপুর গ্রামের বাসিন্দা মরহুম হারিছ আলীর ছেলে পালপুর তালুকদার বাড়ির বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষনুরাগী নূর মিয়া তালুকদার গত ১৪ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২ টা ৩০মিনিটের সময় সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

১৫ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫ টায় পালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসার মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন বুরাইয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এ কে এম নোমান আহমেদ। দোয়া পরিচালনা করেন পালপুর শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোস্তাফিজুর রহমান। জানাজার নামাজে সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।

জানাজার নামাজের আগে মরহুম নুর মিয়া তালুকদারের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের প্রতিষ্ঠাতা, সাবেক ভিপি আওলাদ আলী রেজা, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, দক্ষিণ খুরমার ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর, সিংচাপইর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজাহিদ আলী, এলাকাবাসীর পক্ষ থেকে প্রবাসী নাট্যকার নুরুল আমীন, চিকিৎসক নুরুল হক, পালপুর জালালীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিক, পালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাবুর রহমান মোস্তাক এবং সমাজসেবক উবায়দুল হক শাহীন প্রমুখ।

Manual1 Ad Code

বক্তারা বলেন, নূর মিয়া তালুকদার একজন সৎ, ন্যায়পরায়ণ ও সমাজসেবী মানুষ ছিলেন। তিনি এলাকার বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও পালপুর স্কুল অ্যান্ড কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর মানবিকতা, সততা ও মানুষের প্রতি ভালোবাসা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের কনিষ্ঠ পুত্র স্থপতি আহমেদ আনহার ও মাষ্টার আহসান মাহবুব উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত স্বজন ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ