গণভোটে সর্বোচ্চ ভোটের হার পাবনা-২, সর্বনিম্ন ঢাকা-১২

প্রকাশিত:শনিবার, ১৪ ফেব্রু ২০২৬ ১১:০২

গণভোটে সর্বোচ্চ ভোটের হার পাবনা-২, সর্বনিম্ন ঢাকা-১২

Manual3 Ad Code

গণভোটে ২৯৯টি আসনের মধ্যে সর্বোচ্চ ৮২ দশমিক ৫৮ শতাংশ ভোট পড়েছে পাবনা-২ আসনে। বিপরীতে সর্বনিম্ন ৩৭ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে ঢাকা-১২ আসনে। নির্বাচন কমিশনের আসনভিত্তিক গণভোটের তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে।

Manual7 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হয়। ইসির একীভূত ফলাফল অনুযায়ী, গণভোটে মোট ভোটদানের হার ছিল ৬০ দশমিক ২৬ শতাংশ। একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে (২৯৭ আসনের ফল ঘোষণা; দুটি আসনের ফল স্থগিত) ভোটের হার ছিল ৫৯ দশমিক ৪৪ শতাংশ।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানান, ১২ কোটি ৭৭ লাখ ভোটারের মধ্যে গণভোটে অংশ নেন ৭ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৩৮২ জন। এর মধ্যে বৈধ ভোট পড়েছে ৬ কোটি ৯২ লাখ ৩০ হাজার ২৯৬টি।

অন্যদিকে, অবৈধ বা গণনাবহির্ভূত বাতিল ব্যালটের সংখ্যা ৭৪ লাখ ২ হাজার ২৮৫টি; যা মোট প্রদত্ত ভোটের প্রায় ১০ শতাংশ। আসনভিত্তিক হিসাবে সর্বোচ্চ বাতিল ব্যালট পড়েছে সুনামগঞ্জ-১ আসনে—৪৯ হাজার ৩৯৪টি।

Manual5 Ad Code

গণভোটে হ্যাঁ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং না ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭।

Manual2 Ad Code

এবারের নির্বাচনে ঢাকা-১২ আসনে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual1 Ad Code