সিরাজগঞ্জ-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

প্রকাশিত:শনিবার, ১৪ ফেব্রু ২০২৬ ১০:০২

সিরাজগঞ্জ-৪ আসনে ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থীর

Manual5 Ad Code

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা একাংশ) আসনে ঘোষিত ভোটের ফলাফল পুনর্গণনা ও স্থগিত চেয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সাবেক এমপি এম. আকবর আলী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উল্লাপাড়া আসনের এমপি প্রার্থী এ দাবি তুলেছেন।

Manual1 Ad Code

এম. আকবর আলী বলেন, উপজেলায় মোট ১৪৭টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীক ৭ শতাধিক ভোট বেশি পেয়ে এগিয়ে ছিল। এরপর উপজেলা কার্যালয়ে থেকে ফলাফল জেলা প্রশাসক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে আমাদের উপস্থিতি ছাড়াই তাতে পোস্টাল ব্যালটের ভোট যুক্ত করে বেসরকারি ফলাফলে আমাকে পরাজিত ঘোষণা করা হয়। ভোট গণনার সময় অস্বাভাবিক পরিমাণে ভোট বাতিল করা হয়েছে, যা সন্দেহজনক।

কেন্দ্রে থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, অভিযোগের কপি নির্বাচন কমিশনেও পাঠানো হয়েছে। এ বিষয়ে রিটার্নিং অফিসার ব্যবস্থা না নিলে নির্বাচন কমিশনে যাব। সেখানেও যদি ন্যায় বিচার না পাই, তাহলে আদালতে মামলা করব।

Manual4 Ad Code

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা এ. টি. এম আরিফার সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual1 Ad Code

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে সিরাজগঞ্জ-৪ আসনে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী রফিকুল ইসলাম খানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার আমিনুল ইসলাম। এতে রফিকুল ইসলাম খান পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোটে এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এম. আকবর আলী পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট। ৫৯৪ ভোটের ব্যবধানে রফিকুল ইসলাম খান নির্বাচিত হয়েছেন।

Manual8 Ad Code