ছাতকে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতের নির্বাচনী সমাবেশে জনসমুদ্র

প্রকাশিত:Tuesday, 10 Feb 2026 03:02

ছাতকে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াতের নির্বাচনী সমাবেশে জনসমুদ্র

Manual1 Ad Code

সুরমাভিউ:-  ছাতক পৌর শহরের বেবিষ্ট্যান্ডে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় অনুষ্ঠিত ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে যোগ দেন। মিছিলগুলো বেবিষ্ট্যান্ড এলাকায় এসে মিলিত হলে পুরো এলাকা দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশস্থলে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

Manual5 Ad Code

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, “বিগত সময়ে দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। অতীতের সরকারগুলো উন্নয়নের নামে হরিলুট করেছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা।”

তিনি আরও বলেন, “ছাতক–দোয়ারাবাজার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আপনারা যদি আমাকে এই আসনে নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ।”
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি জানান, ছাতক–দোয়ারাবাজারে পৃথক মহিলা কলেজ স্থাপন, জরাজীর্ণ ছাতক পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর, দক্ষিণ ছাতকে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, স্বাস্থ্যসেবা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন, “মাওলানা আব্দুস সালাম আল মাদানী একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষাগুরু। তিনি মদীনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেও দেশের কল্যাণে শিক্ষা ব্যবস্থায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এমন একজন আলেমে দ্বীন নির্বাচিত হলে এই অঞ্চলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সম্ভব হবে।”
উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আকবর আলীর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালীম, সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শাহীন আহমদ, সুনামগঞ্জ জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মো. শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল প্রমুখ।

Manual1 Ad Code

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সেক্রেটারি মাওলানা আলমাছ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সিলেট মহানগর জামায়াতের সুরা সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল নোমান, ছাতক উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন আহদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আফজাল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমীর প্রকৌশলী নোমান আহমদ। সমাবেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদিরের মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ