বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

প্রকাশিত:Saturday, 07 Feb 2026 08:02

বিটিভিতে তারেক শফিকুর নাহিদ ও মামুনুলের ভাষণ কবে জানা গেল

Manual3 Ad Code

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারি গণমাধ্যমে উল্লেখযোগ্য সংস্কার হয়েছে। এসেছে নীতিগত পরিবর্তনও। এরই অংশ হিসেবে দেড় দশক পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সুযোগ পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান।

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল রোববার থেকে সরকারি এ সম্প্রচার মাধ্যমে ভোট চাওয়ার সুযোগ মিলছে। প্রচার করা হবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ। এখন পর্যন্ত চারটি দলের চারজন শীর্ষ নেতা বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানানোয় তাদের জন্য সময় বরাদ্দ দিয়েছে রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যম।

Manual3 Ad Code

বিটিভির একটি সূত্র সাংবাদিকদের জানায়, ৮ ফেব্রুয়ারি (রোববার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের ভাষণ বিটিভিতে সম্প্রচারের সূচি নির্ধারণ করা হয়েছে।

Manual1 Ad Code

এছাড়া পরদিন ৯ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা ৬-৭টার মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং সন্ধ্যা ৭-৮টার মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের সূচি ঠিক করা হয়েছে।

বিটিভির এক কর্মকর্তা বলেন, এই চার দলের বাইরে এখনো কেউ বিটিভিতে ভাষণ প্রচারের অনুরোধ জানিয়ে চিঠি দেয়নি। এ বিষয়ে অন্য দলের নেতাদের চিঠি পেলে তা বিবেচনা করা হবে।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিটিভিতে এর আগেও রাজনৈতিক দলের প্রধানদের ভাষণ প্রচার করা হয়েছে। সেনা-সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালে বিটিভিতে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ প্রচার করা হয়েছে। তবে সবশেষ তিনটি জাতীয় নির্বাচনে এভাবে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হয়নি।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ