সুনামগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

প্রকাশিত:শনিবার, ০৭ ফেব্রু ২০২৬ ০৮:০২

সুনামগঞ্জে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সুনামগঞ্জের দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের নাচনী গ্রামে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

Manual2 Ad Code

নাচনী গ্রামের বিএনপি কর্মী ইলিয়াস মিয়া, বাবুল মিয়া, ফখর উদ্দিন, দিলকিছ মিয়া, সোনাই মিয়া, নজর মিয়া, এমরান হোসেন, মিঠু মিয়া, জামির উদ্দিন এবং সাহাঙ্গির মিয়ার নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

অনুষ্ঠানে জামায়াতে ইসলামী সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শিশির মনির নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের সংগঠনে স্বাগত জানান।

এ সময় তিনি বলেন, ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আদর্শ ও জনকল্যাণমূলক রাজনীতিতে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন।

Manual3 Ad Code

নবাগতরা জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শিক রাজনীতির প্রতি আস্থা থেকেই তারা জামায়াতে ইসলামীতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ