নিজস্ব প্রতিবেদক:- মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান কুলাউড়া বাসীকে এক ভোটে দুই এমপি পাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
আমীরে জামায়াত ড. শফিকুর রহমান বলেন কুলাউড়া আমার জন্মভূমি। আমি এখানে জন্মগ্রহণ করেছি। বিভিন্ন সময় আমাদের কুলাউড়া উন্নয়ন বঞ্চিত হয়েছে। কুলাউড়ার মানুষ তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন পায় নি। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে ভোট দিলে আমি ভোট পেয়ে যাবো। মূল এমপি থাকবেন সায়েদ আলী, এবং ছাড়া এমপি ডাক্তার। এবার কুলাউড়ায় এক ভোটে দুই এমপি।
ড. শফিকুর রহমান চা শ্রমিকদের ভাগ্য উন্নয়নে দুটি প্রতিশ্রুতি দেন। তিনি বলেন আমরা চা শ্রমিকদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
শনিবার ৭ ফেব্রুয়ারী দুপুরে কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার নির্বাচনী সমাবেশে হাজার হাজার ভক্ত-সমর্থকদের মাঝে আমীরে জামায়াত এ-সব কথা বলেন।
এ-সময় তিনি মৌলভীবাজার-১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম ও মৌলভীবাজার-২ কুলাউড়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলীকে পরিচয় করিয়ে দেন।