দূর্বাকান্দা গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত:বুধবার, ১৪ জানু ২০২৬ ০৮:০১

দূর্বাকান্দা গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Manual2 Ad Code
স্টাফ রিপোর্টার:-  শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও  ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রামের মাদ্রাসার ১০০ জন শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Manual8 Ad Code

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র কম্বল ও গণভোটের লিফলেট তুলে দেন।

Manual6 Ad Code

এসময় তিনি বলেন, পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের মনোযোগী রাখতে অভিভাবকদের সচেতন থাকতে হবে। আগামীর বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে আজকের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রাখবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন আসছে সেখানে গণভোটের পক্ষে আরেকটি ভোট হবে। একসাথে সবাইকে ২ টি ভোট দিতে হবে এবিষয়ে সবাইকে জানাতে হবে। প্রত্যেক ভোটারদের কাছে গণভোটের কথা জানাতে হবে।আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।।

শীতবস্ত্র বিতরণ শেষে দূর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শন করেন। এসময় শ্রেণিকক্ষে উপস্থিত শিক্ষার্থীদের কিছু সময় ক্লাস নেন তিনি। শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে এসবের উত্তর দেন শিক্ষার্থীরা।এতে শিক্ষক শিক্ষার্থীরা সবাই আনন্দিত হন।

এ সময় উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র সভাপতি মো.বুরহান উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মো.জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, সহকারী শিক্ষা অফিসার মো.মাসুম মিয়া, মো. জসিম উদ্দিন, মেম্বার সাইদুল ইসলাম, মাওলানা ওয়াকিব মিয়া প্রমুখ।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ