ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ

প্রকাশিত:রবিবার, ১১ জানু ২০২৬ ১০:০১

ফারিহা একাডেমির নবীন শিক্ষার্থীদের বরণ

Manual5 Ad Code
স্টাফ রিপোর্টার:-  ফারিহা একাডেমির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় শহরের নতুন পাড়ায় অবস্থিত ফারিহা একাডেমির স্কুল প্রাঙ্গণে এই  অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন শিক্ষাবিদ পরিমল কান্তি দে।
এসময় তিনি বলেন, বর্তমান সমাজে নৈতিকতা অভার রয়েছে। অভিভাবকরা সন্তানের প্রতি যত্নশীল হতে হবে। আজকের শিশুরা আগামী দিনের দেশ ও জাতি গঠনের কারিগর। প্রতিটি শিক্ষার্থীকে সঠিকভাবে গঠে তুলতে অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব অপরিসীম। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সামাজিক ন্যায়বোধ, শিষ্টাচার ও উদার মনের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।প্রতিটি অভিভাবকদের তার সন্তানের প্রতি খেয়াল রাখা খুবই জরুরি। অভিভাবকদের সচেতনতা প্রতিটি শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ফারিহা একাডেমির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক শিক্ষার্থীদের প্রতি যত্নশীল।শিক্ষার্থীদের পঠদানে সবাই মনোযোগী থাকেন।শিক্ষক ও অভিভাবকদের সচেতনতা তৈরি করতে পারলে প্রতিটি শিশু সুনাগরিক হয়ে গড়ে উঠবে। শিশুদের প্রতি সঠিক দায়িত্ব নিতে পারলে তারা ভালো কিছু করতে সক্ষম হবে।
ফারিহা একাডেমির সহকারী শিক্ষক দেবাশীষ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নমীতা রাণী সরকার, অনুপ নারায়ণ তালুকদার।
এসময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের আয়োজনে মঞ্চত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য ও গান।

এ সংক্রান্ত আরও সংবাদ