১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১১ জানু ২০২৬ ০৯:০১
সুরমাভিউ:- বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর ৭নং ওয়ার্ড দক্ষিণের দায়িত্বশীল বৈঠক শুকবার (০৯ জানুয়ারী) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে শাখা সহ-সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, বিশেষ অতিথি সহসভাপতি মাওলানা সানাউল্লাহ।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড দক্ষিণের সহ-সভাপতি হোসেন আলী, রুমেল আহমদ, সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ আহমদ, বায়তুল মাল সম্পাদক সুমন আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক হুসাইন আহমদ, রায়হান আহমদ, মাছুম মিয়া, শাফী আহমদ, আব্দুল জলিল, মুজাহিদ আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের দাওয়াতি কার্যক্রম আরো মজবুদ করতে হবে।
Helpline - +88 01719305766