৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ২৩ ডিসে ২০২৫ ০৮:১২
সুরমাভিউ:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ মুহূর্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে ফিরছেন সুনামগঞ্জের পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আকিকুর রহমান।
তিনি সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে ছাত্র রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবেও সুপরিচিত।
সৈয়দ আকিকুর রহমান আবাসিক হোটেল হোটেল ওমর এবং গ্র্যান্ড সুনামগঞ্জ আবাসিক হোটেলের স্বত্বাধিকারী। তিনি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে অবদান রাখার মাধ্যমে ব্যবসায়ী মহলে ইতোমধ্যেই একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছেন।
আগামী ২৫ ডিসেম্বর তিনি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে ফিরবেন। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো—বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গণতন্ত্রের স্বপ্নদ্রষ্টা, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে দেশে আসবেন সৈয়দ আকিকুর রহমান।
রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসা নিয়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রত্যাবর্তন বিএনপির ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক বার্তা বহন করবে। একই ফ্লাইটে সৈয়দ আতিকুর রহমান দেশে নিরাপদে প্রত্যাবর্তনের জন্য শুভানুধ্যায়ীদের কাছে দোয়া কামনা করেছেন।
সব মিলিয়ে, তারেক রহমানের সঙ্গে একই ফ্লাইটে সৈয়দ আকিকুর রহমানের দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করছে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা
Helpline - +88 01719305766