আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার, ০৯ ডিসে ২০২৫ ১২:১২

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

Manual6 Ad Code

সুরমাভিউ:-  ০৮ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬.৩০টায় আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান ও মহাসচিব নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক জনাব আশরাফুল আলম ও ফজলে বারী মাসউদ প্রমুখ।

Manual7 Ad Code

বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে।
২। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তফসিল দেখে শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
৩। মহান বিজয় দিবস উপলক্ষে ৮ দলভূক্ত প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে।
৪। ৮ দলভূক্ত দলসমূহের কার্যক্রম বেগবান করতে জেলা/উপজেলা ভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।
৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভূক্ত দলসমূহের মধ্যে আসন সমঝোতার আলোচনা ৯ ডিসেম্বর থেকে শুরু হবে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ