ভিপি নুরের খোঁজ নিতে মেডিকেলে জামায়াত নেতৃবৃন্দ, হামলাকারীদের শাস্তির দাবি

প্রকাশিত:শনিবার, ৩০ আগ ২০২৫ ১০:০৮

ভিপি নুরের খোঁজ নিতে মেডিকেলে জামায়াত নেতৃবৃন্দ, হামলাকারীদের শাস্তির দাবি

Manual4 Ad Code

গণঅধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের শারীরিক খোঁজ-খবর নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মেডিকেল হাসপাতালে যান। এসময় নেতৃবৃন্দ চিকিৎসকদের নিকট থেকে ভিপি নুরের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে পারেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন।

Manual6 Ad Code

পরে হাসপাতাল থেকে বের হওয়ার পর উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে থাকা আওয়ামী দোসরদের হামলায় ভিপি নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার সাথে জড়িত প্রশাসনের ভিতরে এবং বাহিরে থাকা আওয়ামী দোসরদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, গণঅধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, ড. আব্দুল মান্নান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুর রহমান, ডা. এসএম খালিদুজ্জামানসহ কেন্দ্রীয় ও মহানগরীর নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ