মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব : কয়েস লোদী

প্রকাশিত:সোমবার, ২৮ জুলা ২০২৫ ০৭:০৭

মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব : কয়েস লোদী

Manual1 Ad Code

সুরমাভিউ:-  সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখা প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব। মসজিদ ও মাদ্রাসা ইসলামী শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র, তাই এগুলোর উন্নয়ন ও সুরক্ষার জন্য সাধ্যমতো চেষ্টা করা আমাদের কর্তব্য। মসজিদ ও মাদ্রাসা আল্লাহর ইবাদত ও দ্বীনি শিক্ষার স্থান, তাই এগুলোকে সমৃদ্ধ করা এবং সমাজের কল্যাণে কাজে লাগানো প্রত্যেক মুসলিমের নৈতিক দায়িত্ব। মসজিদ ও মাদ্রাসাগুলো সামাজিক ঐক্য, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।  মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে ব্যক্তিগত দান, সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সবাইকে অবদান রাখতে হবে। মসজিদ ও মাদ্রাসাগুলো ইসলামের মৌলিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার কেন্দ্র, তাই এগুলোকে টিকিয়ে রাখা ও উন্নত করা আমাদের নৈতিক দায়িত্ব। মসজিদ ও মাদ্রাসাগুলো মুসলিম সমাজের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক, তাই এগুলোকে রক্ষা করা আমাদের কর্তব্য।

তিনি সোমবার (২৮ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন ৩১ নং ওয়ার্ড কুশিঘাট নয়াপাড়া জামে মসজিদের আংশিক কাজ পরিদর্শন উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন কুশিঘাট নয়াপাড়া জামে মসজিদের মোতাওয়ালি সোনা মিয়া, সাধারণ সম্পাদক মো. এমাদ হুসেন নাজির, সহ সভাপতি নিজাম উদ্দীন, সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ কুশিঘাট নয়াপাড়ার পঞ্চায়েত কমিটির সদস্য মোঃ সেলিম আহমদ, মোঃ আমিন মিয়া, খালেদ মিয়া মনতর মিয়া, জামে মসজিদের ইমাম মুফতি আনোয়ার হুসেন প্রমুখ। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ