এনসিপি’র পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মী বহিষ্কার

প্রকাশিত:সোমবার, ২১ জুলা ২০২৫ ০৮:০৭

এনসিপি’র পোস্টার ছেঁড়ার ঘটনায় সিটি কর্পোরেশনের তিন কর্মী বহিষ্কার

Manual8 Ad Code

সুরমাভিউ:-  আগামী ২৫ জুলাই ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’র পদযাত্রা ও সমাবেশকে সামনে রেখে সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকায় সাঁটানো একটি পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের দুজন শ্রমিক ও একজন সুপারভাইজারকে বহিষ্কার করা হয়েছে।

Manual7 Ad Code

বহিষ্কৃতরা হলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার শ্রমিক আখতার ও মোশাররফ এবং একই শাখার সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকি।

এ ঘটনা অধিকতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

Manual5 Ad Code

প্রসঙ্গত, ২০ জুলাই রোববার রাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এক শ্রমিক এনসিপি এর পোস্টার ছিঁড়ে ফেলে। খবর পেয়ে রাতেই শ্রমিক আখতার ও মোশাররফ এবং সুপারভাইজার শাহাব উদ্দিন আহমেদ রকিকে বহিষ্কার করা হয়। এ ঘটনা অধিকতর তদন্তে আজ সোমবার তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ