তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে সুসংগঠিত ভবিষ্যতের পথে : ইমদাদ চৌধুরী

প্রকাশিত:শনিবার, ২১ জুন ২০২৫ ০৯:০৬

তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে সুসংগঠিত ভবিষ্যতের পথে : ইমদাদ চৌধুরী

Manual6 Ad Code

সুরমাভিউ:-  মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। তাঁর চিন্তাধারা, ত্যাগ ও দূরদর্শী নেতৃত্ব আজ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে। অন্যদিকে, ডাঃ জোবায়দা রহমান একজন আদর্শ নারী, দক্ষ চিকিৎসক এবং দায়িত্বশীল রাজনৈতিক সহচর। তাঁর জন্মদিন উপলক্ষে আমরা বৃক্ষরোপণ করে তার প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করছি। তিনি বলেন, ডাঃ জোবায়দা রহমানের মতো একজন মানবিক, শিক্ষিত ও আদর্শবান নারী শুধু বিএনপির নয়, গোটা জাতির জন্যই গর্বের বিষয়। চিকিৎসা ও সমাজসেবায় তাঁর অবদান অনস্বীকার্য। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে তিনি বিদেশে থাকলেও, দেশের মানুষের হৃদয়ে তিনি রয়েছেন বলিষ্ঠভাবে। তিনি আরো বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ যেমন জরুরি, তেমনি রাজনৈতিকভাবে আমাদের কর্তব্য, সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলা। আমরা এই কর্মসূচির মাধ্যমে একটি বার্তা দিতে চাই, দেশ ও জনগণের কল্যাণে বিএনপি সবসময় সক্রিয় এবং দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।

Manual3 Ad Code

তিনি শনিবার (২১ জুন) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী সিলেটের কৃতি সন্তান ডাঃ জোবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আয়োজনে ৩দিন ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির ৩য় দিনে নগরীর ২৭নং ওয়ার্ডের বীরেশচন্দ্র সরকারের প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual7 Ad Code

২৭নং ওয়াড বিএনপির সভাপতি মো নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ মুকুল পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোগলা বাজার থানা কৃষক দলের আহবায়ক মোতাহার হোসেন জিহাদ, মহানগর বিএনপির সদস্য সোহেল আহমদ, ২৭নং ওয়ার্ডের সাবেক আহবায়ক লুৎফুর রহমান, ফরিদ আহমদ, আব্দুল আজিজ, আবুল কালাম, মামুন আহমদ, জুনেদ আহমদ, মনজুর আহমদ চৌধুরী, কাবুল আহমদ, হান্নান খান, সেলিম আহমদ, উজ্জল রঞ্জন চন্দ, মঞ্জুরুল হক মনজু, আহসান হাবীব, কামাল আহমদ, রাসেল আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ