হত্যা মামলায় সাবেক এমপি মমতাজের ৭ দিনের রিমান্ড আবেদন

প্রকাশিত:মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ০৩:০৫

হত্যা মামলায় সাবেক এমপি মমতাজের ৭ দিনের রিমান্ড আবেদন

Manual1 Ad Code

ঢাকার মিরপুর মডেল থানায় দায়ের করা এক হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ পরিদর্শক মনিরুল ইসলাম তাকে আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করেন। আজই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

Manual2 Ad Code

লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি।

Manual6 Ad Code

এরই মধ্যে মমতাজ বেগমের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

Manual1 Ad Code

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আত্মগোপনে ছিলেন মমতাজ বেগম।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ