বিশ্বনাথে প্রবাসীর বাড়ির সীমানা দেয়াল নির্মাণে বাধা, চাঁদা দাবী আদালতে মামলা দায়ের

প্রকাশিত:মঙ্গলবার, ২৩ ডিসে ২০২৫ ০৬:১২

বিশ্বনাথে প্রবাসীর বাড়ির সীমানা দেয়াল নির্মাণে বাধা, চাঁদা দাবী আদালতে মামলা দায়ের

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলার বিশ্বনাথে প্রবাসীর বাড়ির বাউন্ডারী দেয়াল নির্মাণ কাজে বাঁধা প্রদান করেছেন প্রতিবেশি কয়েকজন লোক। দেয়াল নির্মাণে জন্য তারা ১ লক্ষ টাকা চাঁদা দাবী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ৩০/১১/২০২৫ খ্রিঃ, রবিবার বেলা ১১টায়।

Manual2 Ad Code

এ ব্যাপারে বিশ্বনাথ উপজেলাধিন রাজাগঞ্জ বাজারের ভুলাগঞ্জ গ্রাম নিবাসী মৃত ইশাদ আলীর স্ত্রী নেওয়ারুন নেছা বাদী হয়ে একই গ্রামের আব্দুল মুতলিবের ছেলে মোঃ রফিক আহমদ (৪৫), মৃত সাদক আলীর ছেলে গেদা মিয়া (৪৫), মৃত নিয়ামত আলীর ছেলে সুনু মিয়া (৫০), মৃত হান্তু মিয়ার ছেলে সৈয়দ আলী (৩৫), মৃত জমির আলীর ছেলে তোরণ মিয়া (৩০) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩নং আমলী আদালত সিলেটে মামলা দায়ের করেছেন। দরখাস্ত মামলা নং ২১/২৫, তারিখ ০৭/১২/২৫ খ্রিঃ।

মামলা সূত্রে জানা যায়, ঘটনার স্থান বিশ্বনাথ থানাধিন ভুলাগঞ্জ গ্রামস্থ বাদিনী নেওয়ারুন নেছার স্বামীর বসতবাড়ি। বিবাদীগণ একই গ্রামের পাশাপাশি বাড়ির বাসিন্দা হন। তাদের সাথে দীর্ঘ দিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ বিদ্যমান।

Manual7 Ad Code

Manual8 Ad Code

বাদিনীর ৪ ছেলে তারা সবাই দুবাই প্রবাসী, তন্মধ্যে ৩ ছেলে বিবাহ করেছেন। বাদনীর বসতবাড়িতে মহিলারা বসবাস করায় তাদের ইজ্জত-আবরু ও নিরাপত্তার কথা বিবেচনা করে বাদনী বাড়ির চতুঃদিকে সীমানা দেওয়াল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সীমানায় পাকা লিন্টার ও পিলারের কাজ শেষে করে ইটের গাথুনির কাজ শুরু করেন। ঘটনার দিন অর্থাৎ গত ৩০/১১/২০২৫ইং তারিখে বেলা ১১ টার সময় সমূহ বিবাদীগণ অজ্ঞাতনামা আরো ৩/৪জন লোকসহ প্রত্যেকের হাতে রামদা, লোহার রড, জিআই পাইপ, বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাদনীর বসতবাড়ীতে বেআইনী ভাবে অনধিকার প্রবেশ করে ১নং বিবাদী মোঃ রফিক আহমদ হুংকার দিয়ে বলেন যে, এখানে সীমানা দেয়াল দিতে হলে তাকে এক লক্ষ টাকা চাঁদা দিতে হবে, নতুবা দেয়ালের কাজ করতে দিবে না বলে ইট, পাথর, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রী দিকবিদিক ছুড়ে ফেলে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন বাদনী এরূপ ঘটনার কারণ জিজ্ঞাসা করলে ১নং বিবাদী রাগান্বিত হয়ে বলেন যে, তার দাবীকৃত চাঁদার ১ লক্ষ টাকা না পেলে সে সীমানা প্রাচীর নির্মাণ করতে পারবে না। বাদিনী এ কথার প্রতিবাদ করলে সমূহ বিবাদীগণ বাদিনীকে প্রাণে হত্যার উদ্দেশ্যে আগাইয়া আসলে বাদিনী শোর চিৎকারে স্বাক্ষীসহ প্রতিবেশি লোকজন এগিয়ে এসে সমূহ বিবাদীদের কবল থেকে বাদিনীকে রক্ষা করেন। তখন উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে সমূহ বিবাদীগণ হুংকার দিয়ে বলেন যে, ‘যদি তাদের দাবীকৃত এক লক্ষ টাকা চাঁদা না দেয় হয়, তবে দেয়াল নির্মাণ করতে দেবে না’। বিবাদীগণ আরও হুংকার দিয়ে বলে, যদি এ ব্যাপারে মামলা মোকদ্দমা করে, তবে বাদিনী সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করে লাশ গুম করে ফেল বলে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়।
বাদিনী একজন অসহায় মহিলা হওয়ায় ন্যায় বিচার পাওয়ার আশায় মাননীয় আদালতে আশ্রয় গ্রহণ করেছেন।
বাদিনী নেওয়ারুন নেছা তার দরখাস্তখানা আমলে নিয়ে সমূহ বিবাদীদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করতঃ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ