কুমিল্লায় নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দাদি গ্রেফতার! পলাতক দাদা

প্রকাশিত:মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ১০:০৩

কুমিল্লায় নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, দাদি গ্রেফতার! পলাতক দাদা

Manual3 Ad Code

কুমিল্লার চৌদ্দগ্রামে সৎ দাদার বিরুদ্ধে ১১ বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দাদি আমেনা বেগমকে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

গ্রেফতারকৃত আমেনা অভিযুক্ত সৎ দাদা নজরুল ইসলামের ২য় স্ত্রী। ঘটনাটি ঘটেছে বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে। এ ঘটনায় শিশু কন্যার মা বাদি হয়ে দাদা ও দাদীর বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছে।

সোমবার (১৭ মার্চ) বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

মামলা সূত্রে জানা যায়, বাতিসা ইউনিয়নের কালিকাপুর সীমান্তের ২১১০/১১ নং পিলার এলাকায় গত শুক্রবার ফুটবল মাঠে খেলছিল ওই শিশু কন্যাসহ অন্যান্য শিশুরা। এ সময় তাঁর সৎ দাদা নজরুল ইসলাম (৪৫) কৌশলে ওই শিশু কন্যাকে ডেকে নিয়ে ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি কান্না করলে তার দাদি আমেনা বেগম ঘরের দরজা খুলে দেখে, তার দাদা তাকে ধর্ষণের চেষ্টা করছে।

Manual2 Ad Code

ধর্ষণের বিষয়টি কাউকে না বলার জন্য তার দাদি নাতনিকে হুমকি ধমকি দেন। তারপরও বিষয়টি শিশু কন্যা তার মা এবং বাবাকে অবহিত করলে রোববার স্থানীয়ভাবে একটি সালিশ বসে। সালিশে ওই শিশু কন্যাটি প্রকৃত ঘটনা প্রকাশ করলে তার দাদি তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় তার সৎ দাদা নজরুল ইসলামও শিশু কন্যাটিকে মারধরের চেষ্টা করে।

Manual7 Ad Code

শিশু বাবা অটো চালক বলেন, সারাদিন পরিশ্রম করি। সমাজের কাছে এই অন্যায়ের বিচার চেয়েছিলাম। তারা আমাকে আইনের পরামর্শ দিয়েছেন। আমি এই অন্যায়ের বিচার চাই।

Manual4 Ad Code

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ বলেন, শিশুটির মা বাদি হয়ে দাদা নজরুল ইসলাম ও দাদি আমেনা বেগমকে আসামি করে রোববার রাতে একটি মামলা দায়ের করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে দাদি আমেনা বেগমকে গ্রেফতার করেছে। প্রধান অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ