মুক্তাক্ষরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত:বৃহস্পতিবার, ০২ জানু ২০২৫ ০৭:০১

মুক্তাক্ষরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Manual7 Ad Code

সুরমাভিউ:-  আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর সিলেটের সংস্কৃতি অঙ্গনে খুব পরিচিত একটি নাম।উচ্চারণের জরতা মুখের ব্যায়াম কলাকৌশল শিশু কিশোরদের পাশাপাশি বড়দেরও পাশে দাঁড়িয়েছে মুক্তাক্ষর।

Manual6 Ad Code

২০০৮ সাল থেকে পথচলা শুরু করে আজ ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় করে ঝেড়ঝেড়ি পাড়া সিটি স্কুল এন্ড কলেজে উদযাপন  করা হয়েছে।

মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল করের উপস্থাপনায় ও মুক্তাক্ষর সভাপতি মো.নুরুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিলেট সিটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পারভীন রহমান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন শিক্ষক সেবা রানি দাস, শিক্ষক রুপা চৌধুরী, শিক্ষক আসমা খাতুন, শিক্ষক রেখা ঘোষ,শিক্ষক জয় সরকার।

Manual8 Ad Code

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উচ্চারণে আবৃত্তি শিক্ষার বিকল্প নেই। প্রত্যেক শিক্ষার্থীর আবৃত্তির কলাকৌশল জানা দরকার।মুক্তাক্ষর সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আবৃত্তির সুনাম ধরে রেখেছে। তার ধারাবাহিক আরও দীর্ঘ হোক।

অনুষ্ঠানে মুক্তাক্ষরের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বুলেটিন আত্মপ্রকাশ করা হয়।সবশেষে আবৃত্তি পরিবেশন করে স্বপ্ন কর।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ