২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ ডিসে ২০২৪ ১১:১২
সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মোহাম্মদ মঈন উদ্দিন সভাপতি ও মোহাম্মদ নাসির উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২০২৪-২৫ মেয়াদে ক্লাব ভোটারদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন তারা।
শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেট নগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট একে. এম শমিউল আলম।
সভাপতি পদে দৈনিক আধুনিক কাগজের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন ৬৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে শ্যামল সিলেটের চীফ রিপোর্টার ও বাংলানিউজের সিনিয়র করেসপডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সভাপতি মোহাম্মদ মঈন উদ্দিন নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক সমকাল সিলেট অফিসের নিজস্ব প্রতিবেদক ফয়সল আহমদ বাবলু পেয়েছেন ৪৫ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে নাসির উদ্দিনের নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক একাত্তরের কথার বার্তা সম্পাদক মিসবাহ উদ্দিন আহমেদ পেয়েছেন ২৪ ভোট।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে রবি কিরন সিংহ (৬১ ভোট), সদস্য পদে তুহিন আহমদ (৭১ ভোট), মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল) (৮২ ভোট), রনজিৎ কুমার সিংহ (৭৬ ভোট), রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) (৬৯ ভোট) পেয়ে বিজয়ী হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহসভাপতি (প্রথম) মনিরুজ্জামান মনির, সহসভাপতি (দ্বিতীয়) সজল ঘোষ, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শাহজাহান সেলিম বুলবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রেজাউল হক ডালিম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ (আহমেদ জামিল) এবং পাঠাগার সম্পাদক মো. আলী আকবর চৌধুরী কোহিনূর।
এর আগে শনিবার (২৮ ডিসেম্বর) ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরের জিন্দাবাজারের ক্লাব কার্যালয়ে দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালীন সময়ে সিলেটের সর্বস্তরের রাজনীতিবিদ, সামাজিক সংগঠনের নেতারা, সুধী সমাজের প্রতিনিধিরা নির্বাচনের ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এসময় সিলেট জেলাপ্রেস ক্লাব বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
এদিকে সহ-সাধারণ সম্পাদক পদে অমিতা সিনহা, এমআর টুনু তালকুদার ও রবি কিরন সিংহ (বর্তমান) এবং সদস্য পদে তুহিন আহমদ, মো. মোহিদ হোসেন, মো. সোহেল আহমদ সুহেল (নবীন সোহেল), রনজিৎ কুমার সিংহ (বর্তমান), রাজীব আহমেদ রাসেল (রাজীব রাসেল) ও রায়হান উদ্দিন লড়াই করেন।
এর আগে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম সামিউল আলম। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন নির্বাচন কমিশনার মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
Helpline - +88 01719305766