অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন : সংগ্রাম পরিষদ

প্রকাশিত:শনিবার, ২৮ ডিসে ২০২৪ ১০:১২

অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান করুন : সংগ্রাম পরিষদ

Manual6 Ad Code

সুরমাভিউ:-  অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় রেলগেইটস্হ মারকাজ পয়েন্টে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হুমায়ূন রশীদ চত্বরে সমাবেশে মিলিত হয়। রিকশা,ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার আনিছ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি আবু জাফর, সংগঠনের সহ-সভাপতি মনজুর আহমদ, এরশাদ আহমদ, জুয়েল আহমদ, সামছুল ইসলাম, খায়রুল ইসলাম, হারুন আহমদ, আজিবর রহমান,আবু নাঈম, সৈকত আহমদ প্রমূখ।

Manual7 Ad Code

মানববন্ধনে বক্তার ব্যাটারি রিকশা চলাচলে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন, নীতিমালা চুড়ান্ত ও আধুনিকায়ন করে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের ড্রাইভিং লাইসেন্স, রুট পারমিট প্রদান এবং চালকদের প্রশিক্ষিত করে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, প্রতিটি সড়ক /মহাসড়কে ইজিবাইক, রিকশাসহ স্বল্পগতির ও লোকাল যানবাহনের জন্য পৃথক লেন/সার্ভিস রোড নির্মাণের দাবি জানান।

Manual4 Ad Code

বক্তারা, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যাটারি চালিত যানবাহন মহাসড়ক ব্যাথিত সর্বত্র চলাচলের কথা থাকলেও প্রশাসন বিভিন্ন পয়েন্টে ব্যাটারি চালিত যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বক্তারা অবিলম্বে ব্যাটারি চালিত যানবাহন আটক, হয়রানি বন্ধের আহ্বান জানান। এবং সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহনের রেকার বিল পূর্বের মতো ৫শত করার আহ্বান জানান।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ