২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ২৮ ডিসে ২০২৪ ০৮:১২
সুরমাভিউ:- সিলেট নগরীর ৩৭নং ওয়ার্ডের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়ার টিলারগাঁওয়ের ডলিয়াস্থ আবাসিক এলাকায় অবস্থিত জামেয়া মোহাম্মদিয়া সিলেট মাদরাসা ও এতিমখানার মজলিশে শূরা সভা গত ২৭ ডিসেম্ববার শুক্রবার মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
মজলিশে শূরার সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়া‘র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আইডিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি প্রফেসর ড. নুরুর রহমান, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দিলোয়ার হোসেন জয়, হাজী মফিজ আলী মাষ্টার, নিজামুদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল খালিক, মুতাহির আলী, সৈয়দ নুরুদ্দিন আহমদ, সালেহ আহমদ, হেলাল আহমদ, আল-আমীন, ওয়াব আলী, হুশিয়ার খান, মাওলানা ফয়জুল করিম মিনহাজ, মাওলানা নুরুল আমিন প্রমূখ।
সভায় আলহাজ্ব আ ন ম ওহিদ কনা মিয়াকে সভাপতি ও মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম শায়খ মাওলানা জহুরুল হক কে সেক্রেটারী নিযুক্ত করে আগামী ২ বছর মেয়াদী মজলিসে আমেলা (নির্বাহী কমিটি) ১১ সদস্য বিশিষ্ট গঠন করা হয়।
আসন্ন ১৩ই ফেব্রুয়ারী-২০২৫ ইং ৪র্থ তম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয়। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766