সিলেটের গোয়াইনঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। ৩১ সদস্যের কমিটি ঘোষণা

প্রকাশিত:শনিবার, ২৮ ডিসে ২০২৪ ০৮:১২

সিলেটের গোয়াইনঘাটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।। ৩১ সদস্যের কমিটি ঘোষণা

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেটের গোয়াইনঘাটে গতকাল শুক্রবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

শ্রমিক নেতা মালেক আহমদের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

Manual6 Ad Code

প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সাবেক সিলেট জেলা উত্তর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সাংবাদিক আনোয়ার হোসাইন, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আয়কর আইনজীবি নিজাম উদ্দিন খান, গোয়াইনঘাট উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা রাজনীতিবিদ আবুল হোসেন মাষ্টার,জেলা শ্রমিক কল্যাণে সহ- সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মাওলানা ফয়েজ আহমদ,ডাঃ আব্দুন নূর, মাওলানা ইমরান আহমদ,সিলেট জেলা কমিটির নির্বাহী সদস্য ডাঃ সাইফুল ইসলাম, ছাত্রনেতা তারেক আহমদ।

Manual7 Ad Code

শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাওলানা নেছার আহমদ, ফরিদ উদ্দিন,সাবেক ছাত্রনেতা মাওলানা জয়নুল আবেদীন,ডাঃ আজিজুর রহমান, শাহিনুর রহমান, ইব্রাহীম খলিল, ছাদেকুর রহমান প্রমুখ।

সম্মেলনে প্রধান অতিথি আলহাজ্ব জয়নাল আবেদীন জাফলং বিছানাকান্দি পাথর কোয়ারী খুলে দিতে সরকারের নিকট দাবী জানান। বক্তাগণ গোয়াইনঘাটে চাঁদাবাজি ও দখলবাজীতে জড়িতদের অবিলম্বে তালিকা প্রকাশ,গ্রেফতার এবং বিগত দিনে পাথর লুটপাট সহ অপরাধে সংশ্লিষ্ট অপকর্মকারীদের বিরোদ্ধে আইনগত পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান এবং শ্রমিক হয়রানি যাতে না হয়,সুদৃষ্টি কামনা করেন।

দ্বি-বার্ষিক শ্রমিক সম্মেলনে ৩১ সদস্যের গোয়াইনঘাট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

Manual1 Ad Code

কমিটির সদস্যরা হলেন, সভাপতি মালেক আহমদ, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মুজাম্মিল আলী,ডাঃ আজিজুর রহমান, শাহিনুর রহমান শাহিন, মুস্তাক আহমদ, আবুল কালাম, ছাদিকুর রহমান ছাদেক, আনছার আলী, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, জয়েন্ট সেক্রেটারী-মাওলানা রুহুল আমীন, মাওলানা কাওছার আহমদ, আব্দুল মালিক মানিক, সুলতানা বেগম। সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, সহ-সাংগঠনিক সম্পাদক নুর হোসাইন কাশেমী, ট্রেড ইউনিয়ন সম্পাদক সাইদুল হক, সহকারী ট্রেড ইউনিয়ন সম্পাদক আশরাফুল ইসলাম, আইন আদালত সম্পাদক অলিউর রহমান, প্রচার সম্পাদক রিমাল আহমদ, সহকারী প্রচার সম্পাদক আরিফ আহমদ, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক শাহিন আহমদ, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক ইমদাদ উল্লাহ, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, সাহায্য ও পূনর্বাসন সম্পাদক জালাল উদ্দিন মেম্বার, কোষাধ্যক্ষ মাওলানা এনামুল হক, সিনিয়র সদস্য আব্দুল হক, আব্দুল গনি মঙ্গল, আব্দুল খালেক, আলী মনসুর,আতাউর রহমান চেরাগ।

এ সংক্রান্ত আরও সংবাদ