উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং তাদের কার্যক্রম বন্ধের দাবি সিলেটের সর্বস্তরের তৌহিদী জনতার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

প্রকাশিত:সোমবার, ২৩ ডিসে ২০২৪ ০৭:১২

উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং তাদের কার্যক্রম বন্ধের দাবি সিলেটের সর্বস্তরের তৌহিদী জনতার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

Manual7 Ad Code

সুরমাভিউ:-  উগ্রবাদী সাদপন্থীদের বিচার নিশ্চিতকরণ এবং তাদের কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন সিলেটের সর্বস্তরের উলামা মাশায়েখ ও তৌহিদী জনতা। এই দাবির প্রেক্ষিতে তারা সিলেট জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপিও প্রদান করেন। সোমবার (২৩ ডিসেম্বর) সিলেট জেলা উলামা মাশায়েখ, তাবলীগী সাথী ও সর্বস্তরের তাওহীদি জনতার পক্ষ থেকে জেলা ৪দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

Manual4 Ad Code

স্মারকলিপি গ্রহণকালে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সিলেট থেকে যারা ওইদিন ইজতেমার মাঠে উপস্থিত হয়ে সংঘর্ষে অংশ নেয়, তাদের তালিকা দেন, আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আমরা সিলেট জেলার উলামা-মাশায়েখ, তাবলীগের সাথী ও সর্বস্তরের তাওহীদী জনতা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গত ১৮ই ডিসেম্বর ২০২৪ ইসায়ি ফজরের পূর্বে রাত ৩ঘটিকার সময় আসন্ন টঙ্গী বিশ্ব ইজতিমার মাঠ প্রস্তুতকরণ ও পাহারার কাজে নিয়োজিত তাবলীগের সাথীদের উপর উগ্র সাদপন্থী সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। উক্ত সময়ে তাবলীগের সাথীগণ ক্লান্ত-শ্রান্ত ও ঘুমন্ত ছিলেন। তাদের নৃশংস হামলায় চারজন সাথী শাহাদতবরণ করেন এবং পাঁচ শতাধিক মুসল্লী গুরুতর আহত হন। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের কয়েকটি দাবী আপনার সমীপে পেশ করছি।
১. রাতের অন্ধকারে তাবলীগের ঘুমন্ত নিরীহ মুখলেস সাথীদের উপর অতর্কিত হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে চিহ্নিত করতঃ গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে।
২. সিলেট বদীকোনায় তাবলীগী মারকাজ নামীয় তাদের আস্তানা ও জেলার সকল মসজিদে সাদপন্থীদের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।
৩. সিলেট জেলা থেকে যেসব সাদপন্থী সন্ত্রাসী টঙ্গীর ইজতিমা মাঠে নৃশংস হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, অনতিবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
৪. তাদের মূল পরিকল্পনাকারী, নির্দেশদাতা, ইন্ধনদাতা, অর্থযোগানদাতা ও সহযোগীদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

Manual7 Ad Code

স্মারকলিপিতে সাক্ষর করেন বন্দরবাজার জামে মসজিদ এর ইমাম মাওলানা মুফতি ওলিউর রহমান, সিলেট মহানগর কাওমি মাদরাসা ঐক্য পরিষদ’র সমন্বয়ক মাওলানা সৈয়দ শামীম আহমদ, দরগাহে হযরত শাহজালাল রাহ, জামে মসজিদ এর ইমাম মাওলানা হাফিয আসজাদ আহমদ, কাজিরবাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা হাবীব আমদ শিহাব, খোজারখলা মারকাজ, সিলেট’র আহলে শুরা হাজী নোমানী চৌধুরী।  উপস্থিত ছিলেন ফরিদাবাদ জামেয়ার পরিচালক হাফিয মাওলানা ফখরুযযামান, দারুল সালাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী, সাংবাদিক মাওলানা আতিকুর রহমান নগরী প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ