কলকাতায় গ্রেফতার নিয়ে যা বললেন আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন খান

প্রকাশিত:রবিবার, ২২ ডিসে ২০২৪ ১২:১২

কলকাতায় গ্রেফতার নিয়ে যা বললেন আওয়ামীলীগ নেতা নাসির উদ্দীন খান

Manual1 Ad Code

সকল প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহর নামে।আলহামদুলিল্লাহ।
মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। ভারতে অভিবাসন আইনী জটিলতা থেকে মুক্ত হওয়ার জন্য। ব্যার্থ হয়েছে সকল দুর্মূখ এর ষড়যন্ত্র।

Manual6 Ad Code

আপনারা সকলেই অবগত আছেন যে, বিগত ৫ আগষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর মব জাস্টিসের মাধ্যমে প্রতিহিংসা পরায়ণ হয়ে উপর্যুপুরি মিথ্যা মামলা, ও রাজনৈতিক হয়রানির কারণে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ দেশ ত্যাগে বাধ্য হন। এরই ধারাবাহিকতায় আমি ও আমরা মিথ্যা মামলা এবং রাজনৈতিক হয়রানির কারণে আমাদের প্রান প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে আসতে বাধ্য হই। এরপর থেকে এখানে ভারতের মেঘালয় রাজ্যে ‘পুলিশ পাস’ নিয়ে বসবাস করেছি। সম্প্রতি মেঘালয়ে প্রচন্ড শীতের কারণে শারিরীক অসুস্থতা বোধ করলে আমরা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে পশ্চিম বঙ্গের কলকাতায় চলে যাই।
আমার ও আমাদের ভুল যেটা হয়েছে সেটা হলো সম্পূর্ণ অবহেলা জনিত, স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত না করেই মেঘালয় থেকে পশ্চিম বঙ্গে চলে যাওয়া। এবং এরই সুযোগ নিয়ে একটি দুষ্টচক্র ষড়যন্ত্র করে ডাউকি থানার একটি ট্রাক ভাংচুর মামলায় আমাদের জড়িয়ে হয়রানি করার ব্যার্থ চেষ্টা চালায়। এর ফলে ইমিগ্রেশন আইনে স্থানীয় পুলিশ আমাদের কে জিজ্ঞাসাবাদের জন্য বিগত ৮ ডিসেম্বর রবিবার ভোরবেলা কলকাতা থেকে পুলিশ হেফাজতে নিয়ে বাই রোডে দীর্ঘ ৩০ ঘন্টার জার্নির পর বিগত ১০ ডিসেম্বর’ ২০২৪, মঙ্গলবার আমাদের বৈধ কাগজপত্র যাচাই-বাছাই করে মেঘালয় রাজ্যের পশ্চিম জৈন্তিয়া হিলস জেলার এমলারিম বিচারিক আদালত আমাকে এবং আমার সঙ্গীয় সকলকে মুক্তি দেন।
কিন্তু আমরা পরবর্তীতে দেখলাম যে আমাদের দেশের কতিপয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই ঘটনাকে মিথ্যা, মনগড়া, বানোয়াট ও কাল্পনিক কাহিনী দিয়ে ন্যাক্কারজনক ভাবে উপস্থাপন করেছেন। যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এটা তথ্য সন্ত্রাস বা দায়িত্বহীন সাংবাদিকতা তথা হলুদ সাংবাদিকতার বহিঃপ্রকাশ বলে আমি মনে করি।
মূলত সংগঠন হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করতেই এমন অপপ্রচার।
আমরা অবাক বিস্ময়ের সাথে দেখলাম দেশের কথিত উপদেষ্টা টকশোতে এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কোন প্রকার যাচাই-বাছাই না করেই প্রকাশ্য জনসভায় মিথ্যা সংবাদের ভিত্তিতে আমাদের সমালোচনা করলেন। এসব অপপ্রচারের সূত্র বা প্ররোচনা কোথা থেকে হয়েছে, তাতেই প্রমাণিত হয়েছে। এমন তথ্য সন্ত্রাস ও মিথ্যা অপপ্রচার কেবল নিন্দনীয় নয়, ন্যাক্কারজনকও বটে।
আমি ও আমরা দেশের ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় মিথ্যা, মনগড়া, বানোয়াট ও কাল্পনিক কাহিনী দিয়ে এই ধরনের অসত্য সংবাদ প্রচার করায় এবং কোনো প্রকার যাচাই-বাছাই না করে অসত্য সংবাদের ভিত্তিতে কথিত উপদেষ্টা এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা কর্তৃক আমাদের সমালোচনা করায় আমরা চরম মর্মাহত ও চরম ক্ষোভ প্রকাশ করছি । আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। যে সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় এই ধরনের অসত্য সংবাদ প্রচার করে আমাদের সামাজিক, পারিবারিক সম্মান ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করেছেন, তাদেরকে মিথ্যা, মনগড়া, বানোয়াট ও কাল্পনিক সংবাদ পরিবেশনের জন্য দুঃখ প্রকাশ করে সত্য সংবাদ পুনরায় প্রচার করার আহবান জানাচ্ছি। এবং সত্যতা যাচাই-বাছাই না করেই এমন মিথ্যা সংবাদের ভিত্তিতে কথিত উপদেষ্টা সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতাকেও তাহাদের বক্তব্য প্রত্যাহার এর আহবান যানাচ্ছি।
আমরা চাই, বাংলাদেশের অনেক ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া দায়িত্বশীলতার সাথে সত্য সংবাদ পরিবেশন করেন। যদি নাই পারেন, তাহলে যেন চুপ থাকেন। কারণ, ইতিহাস কাউকে ক্ষমা করবে না।
আমি এবং আমরা সংকটাপন্ন এই অবস্থার মুখে দাঁড়িয়েও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানাচ্ছি, যারা দায়িত্বশীল আচরণের মাধ্যমে সত্য সংবাদ পরিবেশন করেছেন। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ।
অভিবাসন আইনী জটিলতার স্বাভাবিক একটি ঘটনাকে পূঁজি করে ভয়ংকর এই অপপ্রচারে মাঝেও দেশে-বিদেশে আমার ও আমাদের অনেক রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু বান্ধব, শুভানুধ্যায়ী যারা যে অবস্থায় এই দুঃসময়ে আমার আমাদের পরিবারের পাশে থেকে সহায়তা করেছেন, পরামর্শ দিয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন, তাদের সকলের প্রতি আমার ও আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

Manual1 Ad Code

পরিশেষে বলতে চাই, বর্তমান প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকস মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে বা যারা তথ্য সন্ত্রাসের মাধ্যমে, সাংবাদিকতার নামে মিথ্যা, বানোয়াট, মনগড়া কাহিনী দিয়ে আমার ও আমাদের সামাজিক পারিবারিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুন্ন করার অপপ্রয়াস চালিয়েছিলেন আপনাদের এই অপ-প্রয়াস মহান আল্লাহর হুকুমে ব্যার্থ হয়েছে। মনে রাখবেন মহান আল্লাহ পাক গীবত-কারীদের পছন্দ করেন না। আমার প্রিয় দেশ বর্তমানে জঙ্গিদের কবলে, সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছে বিচারের নামে অবিচার অন্যায়, জুলুম চলছে, এখন কোন বিচার নেই, আর তাই যে সকল কথিত উপদেষ্টা ও রাজনৈতিক নামধারী নেতা ও হলুদ কথিত সাংবাদিক নামধারী দুর্বৃত্ত আমার ও আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মনগড়া বক্তব্য দিয়েছেন আমার আল্লাহর দরবারে আপনাদের বিচার দিলাম 🤲 একি সাথে মহান আল্লাহর দরবারে আপনাদের সকলের জন্য হিদায়াত প্রার্থনা করি। আমিন।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

মোঃ নাসির উদ্দিন খান এডভোকেট।
সাধারণ সম্পাদক,
সিলেট জেলা আওয়ামী লীগ।
চেয়ারম্যান,
সিলেট জেলা পরিষদ।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ