১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে- সিলেটে আইজিপি

প্রকাশিত:শনিবার, ২১ ডিসে ২০২৪ ০৬:১২

১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে- সিলেটে আইজিপি

Manual5 Ad Code

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। গত ১৫ বছর পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশে যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে সেজন্য পুলিশ রিফর্মের বিষয়ে কাজ চলছে। দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে, এ জন্য আমরা লজ্জিত।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরের কনফারেন্স রুমে বিভাগের সকল ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

Manual2 Ad Code

তিনি আরও বলেন, রাজনৈতিক কুপ্রভাবমুক্ত পুলিশ প্রশাসন বিনির্মাণে সবাই কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের পর লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্য এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার হয়নি।

Manual1 Ad Code

বাহারুল আলম বলেন, ৫ আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে। নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না। হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদেরকে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ