সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ৩
প্রকাশিত:শুক্রবার, ২০ ডিসে ২০২৪ ০৬:১২
Manual6 Ad Code
সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনার স্বীকার হয়। এই ঘটনায় তিনজন নিহত ১জন গুরুত্বর আহত হয়েছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,শুক্রবার (২০ ডিসেম্বর) লাল শাপলা বিল জৈন্তাপুর হতে সিলেটে ফেরার প্রাক্কালে সকাল ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কে ধামড়ী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-গ-২১৩-৩৮৫৪) বিদ্যুৎ খাম্বার সাথে দুর্ঘটনায় কবলিত হয়।ঘটনাস্থলে প্রাইভেট কারটি দূমড়ে-মুছড়ে যায়। দুর্ঘটনায় ঘটনা স্থলে ২জন নিহত হন এবং ২ জনকে গুরুত্বার আহতবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর একজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে নিহত দুইজন হলেন সুনামগঞ্জ জেলার ছাতক তাতীকোনা গ্রামের জুনেদ মিয়ার ছেলে সৈয়দ মোখলেছ মোহন (২০), এই উপজেলার রাধানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল আজিজ সায়েম (২১)। এবং চিকিৎসাধীন অবস্থায় হাফিজুর রহমান (২০) আরও একজন মৃত্যু বরণ করেন। অপর আহত ১জনের নাম পরিচয় জানা যায়নি।
সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অপর দুইজনকে স্থানীয় জনতার সহযোগিতায় উদ্ধার করে মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১জনের মৃত্যু হয়েছে। এঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ অনুসন্থান চলছে।