তুরাব হত্যায় পুলিশের সাবেক এডিসি দস্তগীর গ্রেফতার

প্রকাশিত:বুধবার, ১৮ ডিসে ২০২৪ ১০:১২

তুরাব হত্যায় পুলিশের সাবেক এডিসি দস্তগীর গ্রেফতার

Manual8 Ad Code

সুরমাভিউ::-  সিলেটে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার অন্যতম আসামি সিলেট মেট্রোপলিটন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সাদেক কাওসার দস্তগীরকে গ্রেফতার করেছে পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

Manual6 Ad Code

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মৌলভীবাজারের শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পিবিআই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ খালেদ উজ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেলে তাকে শেরপুর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। তাকে নিয়ে আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Manual1 Ad Code

কোটা সংস্কার আন্দোলন চলাকালে সিলেটে ছাত্র-জনতার মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় গত ১৯ আগস্ট সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৮ জনের নামে মামলা তার ভাই আবুল হাসান মো. আজরফ (জাবুর)।

Manual3 Ad Code

মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (ক্রাইম, উত্তর) সাদেক দস্তগীর কাউছার, উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ