সিলেটে নগরীতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত:বুধবার, ১৮ ডিসে ২০২৪ ০৯:১২

সিলেটে নগরীতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

Manual7 Ad Code

সিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা এই ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন।

Manual5 Ad Code

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে মাছিমপুর খন্দকারের ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহতরা হলেন- ওই বাসার ভাড়াটিয়া রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম ২৫)।

স্থানীয়রা জানান, এদিন সকাল ৯টায় রাজনা বেগম বিষপান করে মারা যান। পরে সকাল ১১টায় স্বামী রুবেল মিয়া বাসায় গিয়ে স্ত্রীর মৃত্যু দেখে নিজেও বিষপান করে অসুস্থ হন। তাদের দু’জনকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কোতোয়ালি থানাধীন সুবহানীঘাট ফাঁড়ি পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী দু’জনেই অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে তারা মারা গেছেন, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ