নির্বাচনী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন : ফয়সল আহমদ চৌধুরী

প্রকাশিত:শনিবার, ১৪ ডিসে ২০২৪ ১০:১২

নির্বাচনী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন : ফয়সল আহমদ চৌধুরী

Manual1 Ad Code

আজিজ খান, গোলাপগঞ্জ প্রতিনিধি:-  গোলাপগঞ্জে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা ও ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমদ তালুকদারের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন।

Manual2 Ad Code

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলার বাঘা ইউনিয়নের হাজী আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাঘা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযেগী সংগঠন সমুহের আয়োজনে বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬(গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার দিনের ভোট রাতে দিয়ে মানুষের ভোটাধিকার হরণ করার পর থেকে দেশের মানুষ দীর্ঘ দেড় যুগ তাদের ভোট প্রয়োগ করতে পারে নাই। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়ন করার পর থেকে দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে বসে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। তাই নির্বাচনী সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন।

তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করা বিত্তবানদের দায়িত্ব। পরস্পরের সহযোগীতা সমাজ দরিদ্র মুক্ত হয় দেশ এগিয়ে যায়। আশার কথা হলো শীতার্তদের শীতবস্ত্র নিয়ে অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পাশে এগিয়ে এসেছেন সিলেট মহনগর ছাত্রদলের  সাবেক নেতা ও বর্তমান ফ্রান্স যুবদল নেতা লায়েক আহমদ তালুকদার । অন্যান্য সামর্থ্যবানরাও এগিয়ে আসবেন বলেই আমার প্রত্যাশা।

Manual4 Ad Code

বাঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুলের সঞ্চালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আলমগীর বক্ত চৌধুরী সোয়েব, সিলেট মহানগর বিএনপির রেশন বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, কৃষি বিষয়ক সম্পাদক এম এ মালেক, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন, সদস্য সচিব সালাউদ্দিন, যুবদল নেতা রাজু আহমদ, বিএনপি নেতা ইকবাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহমদ সহ বাঘা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীরা।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ