মৌলভীবাজার সমিতি সিলেটের তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ ডিসেম্বর

প্রকাশিত:রবিবার, ০৮ ডিসে ২০২৪ ০৮:১২

মৌলভীবাজার সমিতি সিলেটের তফসিল ঘোষণা, নির্বাচন ২৫ ডিসেম্বর

Manual5 Ad Code

সুরমাভিউ:-  সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন “মৌলভীবাজার সমিতি, সিলেট” এর ২০২৫-২০২৬ সেশনের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নগরীর শাহজালাল উপশহরে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডা. আজিজুর রহমান এ তফসিল ঘোষণা করেন। এসময় অপর ২ নির্বাচন কমিশনার এডভোকেট আব্দুল খালিক ও চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

তফসিল অনুযায়ী আগামী ১০ডিসেম্বর, ২০২৪ইং খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১২ ডিসেম্বর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৩ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ, ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ১৯ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২০ ডিসেম্বর বাতিলকৃত মনোনয়নপত্রের উপর আপিল গ্রহণ ও শুনানি,  ২১ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ২২ ডিসেম্বর প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ এবং ২৫ ডিসেম্বর (বুধবার) ২০২৪ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

নির্বাচন সংক্রান্ত যেকোনো বিষয়ে নির্বাচন কমিশনার চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেটের বাসা নং-২৫, রোড নং-৪, ব্লক- জে, শাহজালাল উপশহর, সিলেট এর সাথে রাত ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ